তোমার চোখের কারাগার

তোমার চোখের কারাগার
 
   -- মহেশ

আমি একটাই গান লিখে যাই,
তোমার নামের সুরে সুর মিলাই।
চাঁদের আলোয় আঁকি তোমার ছায়া,
স্বপ্নের ডানায় উড়ি নিরলস মায়া।

আমি একশো বছর বন্দী হতে রাজি,
যদি কারাগারটা হয় তোমার দুটি চোখ,
সেখানে হারিয়ে যাক সকল অভিমান,
ভাসুক ভালোবাসার নরম আলোকে।

তোমার ছোঁয়ায় ভিজুক আমার মন,
তোমার শ্বাসে জেগে উঠুক এই জীবন।
আমি বন্দী, হ্যাঁ, তোমারই প্রেমে,
সাজিয়ে রেখেছি হৃদয় তোমার দখলে।

Popular posts from this blog

মিথ্যে স্বপ্ন

আমি ছায়া হয়ে থাকবো"

নেতাজি