তোমার ছায়ায় জীবন

তোমার ছায়ায় জীবন

---- মহেশ 

তার ছোঁয়ায় জেগে ওঠে হৃদয়ের আলো,
আমি চাই—জীবনভর ছুঁয়ে থাকো আমায়,
তোমার নিঃশ্বাসে গন্ধ পাই এক চিরন্তন শান্তি,
এই জীবনভরে আমি হারাতে চাই না তোমায়।

নিঃশব্দে ডাকছি—শুধু তুমি শোনো কি?
ভালোবাসতে চাই,
আরো গভীর, আরো নিবিড়—
ভালোবাসতে চাই শুধু তোমাকে।

দূর থেকে যতই থাকো,
আমার চোখে তুমি কাছে,
প্রতিটি মুহূর্তে—তোমার পাশে থাকার স্বপ্নে,
আমি গড়ে চলেছি এক অদৃশ্য সংসার।

কোনো অন্য রং নেই আমার প্রেমে,
শুধু তোমারই নামে রাঙানো,
তোমারই স্পর্শে বাঁচে আমার ভোর,
এই ভালোবাসা সারা জীবন ধরে থাকুক—
শুধু আমাদের।

Popular posts from this blog

মিথ্যে স্বপ্ন

আমি ছায়া হয়ে থাকবো"

নেতাজি