চায়ের আসক্তি


চায়ের আসক্তি
 
–মহেশ 

মাথা ধরলে, ক্লান্তি এলে, এক পেয়ালা চা,
শরীর জুড়োয়, মন ভাসে, কাটে সকল ব্যথা।

শক্তি যদি ম্লান হয়, দেহ যদি ক্লান্ত,
এক চুমুকেই জেগে ওঠে জীবন অপার শান্ত।

কষ্ট পেলে, বিষাদ এলে, হৃদয় যদি পোড়ে,
চায়ের কাপে ঘূর্ণি তোলে শান্তিরই এক স্রোতে।

বৃষ্টি ঝরে, বাদল নামে, ঝুমঝুম ধ্বনি বাজে,
ভেজা বারান্দায় চায়ের কাপে রঙিন স্বপ্ন সাজে।

শীতের দিনে, কুয়াশার কোলে, জমে গেলে হাত,
এক পেয়ালা গরম চায়ে ফিরে আসে প্রভাত।

গ্রীষ্মে যদি রোদ্দুর জ্বলে, ক্লান্তি নামে চোখে,
শীতল চায়ের স্বাদে তবে প্রশান্তি নেমে ঢোকে।

বর্ষার সুর, দখিনা হাওয়া, গা ছুঁয়ে যায় যবে,
তপ্ত চায়ের ধোঁয়া তাতে মনে স্বস্তি আনে।

জীবন আমার, শ্বাস-প্রশ্বাস, চায়ের মাঝে বাঁধা,
চা ছাড়া এ প্রাণের গান— কেমনে হবে সাধা?

— চা-ই আমার সঙ্গী, চা-ই আমার প্রিয়,
চা ছাড়া এ জীবন, বড়োই নির্জন, শূন্য, ক্ষীণ ও নীড়হীন!



Popular posts from this blog

মিথ্যে স্বপ্ন

আমি ছায়া হয়ে থাকবো"

নেতাজি